ঈদগাঁও উপজেলা ছাত্রদলের কমিটিতে কে আসছেন গুরুত্বপূর্ণ পদে ত্যাগীদের মূল্যায়নের দাবি
ঈদগাঁও উপজেলা ছাত্রদলের কমিটিতে কে আসছেন গুরুত্বপূর্ণ পদে ত্যাগীদের মূল্যায়নের দাবি
শেফাইল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
নেতাকর্মীদের মতে, বিগত সময়ের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলের প্রতি নিবেদিত ত্যাগকে গুরুত্ব দিয়েই নতুন কমিটি গঠন করা উচিত। এতে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা তাদের।
আলোচনায় থাকা সম্ভাব্য নেতাদের মধ্যে রয়েছেন—
সোহেল রানা
আনিছুর রহমান
সাজ্জাদুল হক
আব্দুর রহমান
ছাদেকুর রহমান
হাবিব আযাদ
তানভিরুল ইসলাম আয়ুব
আনোয়ার হোসেন মির্জা
তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন, যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হবে এবং প্রকৃত ত্যাগীরাই নতুন কমিটিতে মূল্যায়িত হবেন।


















