কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোনসহ ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর - Banglar Jonopath
  1. dainikjonopath@gmail.com : admin :
  2. stephanie_wagner@eurovip.club : carrolhightower :
  3. anam@rus-china.travel : corinnebeaumont :
  4. harleyarchie@imhotester.forum : harleyarchie577 :
  5. l.ink.s89.m.a.s.t.@gmail.com : JosephFaf :
  6. p.o.st.i.n.g..me.ga.s.to..pl.a.y@gmail.com : lindsayvickers :
  7. aahsanmanik@gmail.com : M A Manik :
  8. marcellavos@vargosmail.com : marcellavos4720 :
  9. p.o.s.ti.ng..mega.s.to..pl.ay.@gmail.com : mel9938598 :
  10. po.st.i.n.g..me.gast.o..pla.y.@gmail.com : myratbu58009 :
  11. djcruxwh@fringmail.com : NAEWTRER1597626NEYRTHYT :
  12. nydia.lemke@imhotester.forum : nydialemke :
  13. riazuddin137990@gmail.com : Riaz Uddin :
  14. p.o.st.ing..meg.a.st.o.pla.y.@gmail.com : romandorman :
  15. sandy_tengan@polosmail.com : sandytengan4 :
  16. yaroslav_tarasov@casinotds.xyz : sherrylmarina :
  17. p.ostin.g..m.eg.ast.o...pla.y.@gmail.com : topdallas6304615 :
  18. p.o.st.ing..me.ga.s.t.o...p.la.y@gmail.com : victorcuevas093 :
ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোনসহ ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

শেফাইল উদ্দিন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেফাইল উদ্দিন:
কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা। তাদের নিরলস প্রচেষ্টা, প্রযুক্তিগত দক্ষতা এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জনগণের সেবা ও প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। “আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ নাগরিক সেবায় কাজ করে যাচ্ছে।
এদিকে উদ্ধারকৃত মোবাইল ফোনের তালিকায় থাকা বেশ কয়েকটি জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাই উদ্ধারকৃত মোবাইল ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর যাচাই, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজারে যোগাযোগ করে নিজ নিজ মোবাইল ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উদ্ধার হওয়া মোবাইলগুলো ফিরিয়ে দিয়ে কক্সবাজার জেলা পুলিশ আবারও প্রমাণ করেছে যে, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের হারানো সম্পদও ফিরিয়ে আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

    • আপনি কি banglarjonopath.com এর নিয়মিত পাঠক?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর শুরু৪:০৭
    জোহর শুরু১২:০৫
    আসর শুরু৪:৪২
    মাগরিব শুরু৬:৪০
    ইশা শুরু৮:০৩
    সূর্যোদয় :৫:২৯সূর্যাস্ত :৬:৩৫

    কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোনসহ ৫০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

    আপডেট সময় : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬