কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রিয়াজ উদ্দিন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার মেডিকেল কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে তাহমিদ আলম সফি সভাপতি ও মোহাম্মদ সাজিদুল হক’কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নাঈম তোহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল সাবিত তাবি। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাবিলা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আলিফা ফারদিন দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।


















