খুটাখালীতে মসজিদের পাশের রুম থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের পাশে থাকা রুম থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
বৃহস্পতিবার ১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকার জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
নিহত-মাওলানা মোহাম্মদ ইদ্রিস, রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওয়ার্ডের মেম্বার নুরুল আজিম জানান-ফজরের নামাজের পূর্বে মসজিদের লাগোয়া ইমাম থাকার রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাওলানা ইদ্রিসকে দেখা গেছে।তারপর বিষয়টি আগত মুসল্লী ও লোকজনকে জানানো হয়।এরপর থানা পুলিশকে খবর দিলে,দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ।পরে লাশটি উদ্ধার করেন পুলিশ।এলাকার কিছু লোকজন ধারণা করেন,এটি আত্মহত্যা হবে।কারণ মোবাইল পাওয়া গেছে,আর কিছু লোকেরা বলছে এটি পরিকল্পিত হত্যা।তাই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সঠিক তদন্তের জোর দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,মসজিদের ইমামকে রুমের ভিতরে লাশ উদ্ধার করা হয়েছে।তবে ওই রুমের দরজা বন্ধ ছিল,বাহির থেকে ঢোকার সুযোগ নেই বলে তথ্য জানান পুলিশ।তবুও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।












