টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রিয়াজ উদ্দিন :
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব)।
মঙ্গলবার (১২ মে) র্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৩৭) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে।
র্যাব জানায়, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে টেকনাফ সদর ইউপির বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এসময় পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো












