পরকীয়ায় জড়িয়ে দুই সন্তানের জননী নিয়ে উধাও তিন সন্তানের জনক এক ইউপি সদস্য
জিয়াউল হক জিয়া, কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়ায় পরকীয়া প্রেমে জড়িয়ে সিএনজি চালকের স্ত্রী দুই সন্তানের জননীকে উধাও এক ইউপি সদস্য। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে সমালোচনা।
স্হানীয়রা জানান,চকরিয়া উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান,যিনি নিজেও তিন সন্তানের জনক।
তিনি একই এলাকার সিএনজি চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী হাসনা আক্তার রুমিকে (২৮) নিয়ে পালিয়ে গেছেন। পরে তারা নোটারির মাধ্যমে বিয়ে করে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় সংসার শুরু করেছেন বলেও জানা গেছে।
ভুক্তভোগী স্বামী সিএনজি চালক মো. ওসমান গনি (৩৮) জানান,২০১২ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে তিনি হাসনা আক্তার রুমিকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিজ খরচে উচ্চশিক্ষা পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেন। দীর্ঘ ১৪ বছরের সংসারে তাদের দুই সন্তান রয়েছে ছেলে আবদুল্লাহ আল তামিম (১২) ও মেয়ে রুখি (৮)।
ওসমান গনি অভিযোগ করে বলেন,জীবিকার তাগিদে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে ইউপি সদস্য মিজানুর রহমান কৌশলে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি টের পেয়ে স্ত্রীকে সতর্ক করা হলেও তিনি সম্পর্ক থেকে সরে আসেন নাই।
ওসমান গনির দাবি,গত ২৮ এপ্রিল সকালে তার স্ত্রী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের সঙ্গে পালিয়ে যান।
এ সময় বাড়ি থেকে নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।
ইউপি সদস্য মিজানুর রহমান সাথে যোগাযোগ করা চেষ্টা করেও,মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন,এহেন কান্ড সত্যি গর্হিত কাজ।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















