লাবনী পয়েন্টে পড়ে আছে অজ্ঞাত নারী নিথর দেহ: রহস্য উদঘাটনে ঘটনাস্থলে সদর থানা পুলিশ বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকায় অবস্থিত সী ফুড কিং রেস্টুরেন্ট-এর পাশে সুমি নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেস্টুরেন্টের পাশে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন বিষয়টি টের পান। পরে দ্রুত খবর দেওয়া হয় কক্সবাজার সদর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় রহস্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত



















