শিশুটির শরীরে র’ক্ত দেখতে পেয়ে ধর্ষ’ণের ঘটনাটি জানতে পারেন পরিবার!
রিয়াজ উদ্দিন :
চকরিয়া উপজেলার কাকারায় ৮বছরের কন্যা শিশুকে তামাকচুল্লিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার ১ মে সন্ধা ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা মিনি বাজার এলাকায় এঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অভিযুক্ত কামাল একই এলাকার উদ্দিন মৃত নুরুছালামের ছেলে।
শিশুটির পিতা মাতা জানায়-বিকালে নূরী থেকে ফিরে বাড়ির পাশে বিলে তারা কয়েকজন শিশু খেলাধুলা করছিল।সন্ধায় বাড়ি ফিরলে তার শরীরে রক্ত দেখতে পায়।কিসের রক্ত জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করতে চাইলেও পরে প্রতিবেশী কামাল তাকে জোরপূর্বক তামাকচুল্লিতে ডেকে নিয়ে ধর্ষণ করার বিষয়টি বিষয়টি খুলে বলেন।
ধর্ষনের শিকার শিশু কাকারার একটি নূরানীতে ২য় শ্রেণীর শিক্ষার্থী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন বলেন,বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


















