1. dainikjonopath@gmail.com : admin :
  2. isjrpyhn@znemail.com : briannewright :
  3. aahsanmanik@gmail.com : M A Manik :
  4. riazuddin137990@gmail.com : Riaz Uddin :
  5. temeka-culp.5290@konsultaciya-yurista-msk02.ru : temeka0415 :
  6. tolgacan@em2.thematinggrounds.com : Tolgasweex :
ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে লাশ প্রেরণ

রিয়াজ উদ্দিন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াজ উদ্দিন:

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম লালা বিবি (২৮)।

মঙ্গলবার (০৩ মার্চ ) ভোরে উখিয়া উপজেলার হলুদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আব্দুল শুক্কুরের স্ত্রী লালা বিবি তার সাত বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক ও চার বছরের কন্যা নূর ফাতেমাকে নিয়ে প্রতিদিনের মতো সোমবার (০২ মার্চ) রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ছেলে আবু বক্কর সিদ্দিক ঘুম থেকে উঠে ঘরের ভেতরের কক্ষে তার মাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তার কপাল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানা যায়।
শিশুটি সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে গিয়ে প্রতিবেশী মমতাজ বেগমকে বিষয়টি জানায়। তিনি ঘটনাস্থলে এসে লালা বিবিকে ঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি নিহতের ভাসুর আব্দুল আলমকে জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য মনজুর আলমকে অবহিত করলে তিনি উখিয়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

    • আপনি কি banglarjonopath.com এর নিয়মিত পাঠক?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর শুরু৪:০৭
    জোহর শুরু১২:০৫
    আসর শুরু৪:৪২
    মাগরিব শুরু৬:৪০
    ইশা শুরু৮:০৩
    সূর্যোদয় :৫:২৯সূর্যাস্ত :৬:৩৫

    উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে লাশ প্রেরণ

    আপডেট সময় : ০৩:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬