মেদাকচ্ছপিয়ার বনভূমির পাহাড় কাটার সময় গাড়ী আটকঃজড়িত তিনজনের নামে মামলা
রিয়াজ উদ্দিন:
কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জের,চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের বনভুমির পাহাড় কেটে মাটি বিক্রিত বহনকারী একটি ডাম্পার গাড়ী আটক করেন সংশ্লিষ্ট বিটকর্মকর্তা ও স্টাপেরা।
গত সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে মেদাকচ্ছপিয়া বনবিটের পাগলিরবিল এলাকার ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়।
দীর্ঘ ১৭বছরের বাঁধার বাঁধ ভেঙ্গে অভিযানে নেতৃত্ব দেন মেদাকচ্ছপিয়া বনবিটের বিটকর্মকর্তা মমিনুর রহমান,সঙ্গে ছিলেন স্টাপ সহ হেডম্যান ও কয়েকজন ভিলেজার।
পাহাড়কাটার সময় গাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বিটকর্মকর্তা মমিন জানান-সরকারী সংরক্ষিত বনে বে-আইনীভাবে অনুপ্রবেশ করে পাগলিরবিল এলাকার পাহাড় কেটে মাটি ও বালি পাচারের সময় অভিযানের মাধ্যমে আটক করা হয়।মেদাকচ্ছপিয়া বিটের জঙ্গল খুটাখালী মৌজাস্থ সংরক্ষিত বনভূমি, যাহার আর.এস দাগ নং: ৩৭/৭১ এবং তুলনামূলক বি.এস. দাগ নং- ৩৬ এর পাগলির বিল নামক এলাকায় এমন অপকর্ম চালাচ্ছিল।
তাই বন নিধন কর্মে জড়িত তিনজনের নামে ১৯২৭ সনের বন আইন (যাহা ২০০০ সনে সংশোধিত) এর ২৬(১) (খ) (ঘ), ২৬ (১ক)(ঙ) ধারায় অপরাধে অভিযুক্ত ডুলাহাজারার ৮নং ওয়ার্ডের আসরাফ আলীর ছেলে মজিবুর রহমান (৪৫),একই এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে জসিম উদ্দিন (৪০) ও শাহানুর রমজান আলীর ছেলে মোঃ মিজান (৩৫) মামলা দায়ের করা হয়েছে।
বন অপরাধ দমনে ডিএফও মারুফ হোসেন ও এসিএফ শীতল পাল স্যারের নিদের্শনায়,ফুলছড়ি রেঞ্জকর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান এর সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা সহ মামলা দায়ের করতে সক্ষম হয়েছি বলে জানান তিনি।









